
শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
ঈশ্বরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ- ১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা।
টুর্নামেন্ট আয়োজন করার কথা ১৭ বছরের খুদে খেলয়ার নিয়ে কিন্তু সরেজমিনে দেখা যায় ৩০ বছরের উর্ধে খেলোয়ার এই টুর্নামেন্ট অংশগ্রহণ করিতেছে ।
আজ ঈশ্বরগঞ্জ পৌরসভার সাথে সোহাগী ইউনিয়নের খেলা। খেলা শুরুর কথা ছিল বিকেল ৩ টায়
কিন্তুু মানুষ দেখানো এই যাচাই-বাচাইয়ে বিকাল ৫টায়ও প্রথম খেলা শুরু হয়নি ।গতকাল রাজিবপুর ইউনিয়নে সাথে জাটিয়া ইউনিয়নের খেলা ছিল যেখানে দেখা গেছে রাজিবপুর ইউনিয়নের পক্ষ থেকে গৌরীপুর উপজেলার কিছু ফুটবলার অংশগ্রহণ করেন।
উপজেলার একাডেমী অফিসার আসাদুজ্জামান দু'পক্ষই দুটি দলের'ই যাচাই-বাচাই করছেন এতে দেখা যায় এক দলে ১৭ বছরের নিছে এবং অন্য দলে ২৮ বছরের উপরের খেলোয়ার অংশগ্রহণ করছেন।
পস্তাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল স্যার যাচাই বাচাই এর দায়িত্বে আছে।
তাছাড়া দেখা যায় এক উপজেলায় অন্য উপজেলার ফুটবলার অংশগ্রহণ করছে।
এই যাচাই বাচাই নিয়ে সাধারন মানুষের হাসা-হাসি শুরু হয়েছে। জালাল মিয়া বলেন এই খেলা দিয়ে ফুটবলের কি উন্নয়ন হবে আমি বুঝতে পারছি না।
কিশোর ছেলেদের সুযোগ না দিলে এই পরিকল্পনার কি দরকার। যারা যাচাই-বাচাই করে তাদের জন্যই দল গুলোর এমন হচ্ছে। এক দল কে সুযোগ দেয় অন্য দল অবহেলিত ।
এই বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা হাফিজা জেসমিন বলেন "অভিযুক্ত দলের বিপক্ষে ব্যবস্তা নেওয়া হবে অভিযোগ পেলে"।