
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে (অপারেশন ডেভিল হান্ট) অভিযান চালিয়ে আ’লীগ নেতা আজিজার রহমান-সহ ১৩ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টা তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আজিজার রহমান (৪৬), সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ সবজিপাড়ার মৃত জমেলা খাতুনের ছেলে এবং ১১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জনকে গ্রেফতার হয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫জন, মাদক মামলায় ৪জন এবং অন্যান্য অপরাধে ৩জন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#