মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর সার্বিক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ
বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অবস্থান
কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও
সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে
আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপি, অঙ্গ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির
সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক
মাহফুজুর রহমান রিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দ।
এ সময় নেতারা মহানগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা
গেছে।#