
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবারের গণসংযোগ ও পথসভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভাগুলোতে মানুষের ঢল নামে।
পথসভাগুলোতে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এবার আমার নির্বাচনী ¯েøাগান- ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’। আমাদের ছেলে-মেয়েদের কর্ম দরকার। তাদের মধ্যে কেউ উচ্চ শিক্ষিত, কেউ মধ্যম, কেউ অষ্টম শ্রেণী পাস, আবার কেউ তেমন পড়াখেলা করতে পারেনি।
সবার জন্যেই কর্মের ব্যবস্থা করতে হবে। যারা সুয়েটার বুনবে তাদের জন্য সুয়েটার কারখানা, যারা কাপড় সেলাই করতে তাদের জন্য কাপড়ের কারখানা, যারা হাতে-কলমে কাজ করতে তাদের জন্য কৃষি নির্ভর কারাখানা তৈরি করতে চাই। নওদাপাড়ায় শিল্প এলাকা গড়ে উঠছে।
মাননীয় প্রধানমন্ত্রী বিসিক শিল্পনগরী-২ দিয়েছেন, সেটি নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন প্রায় ২২৭টি প্লট আগ্রহী উদ্যোক্তদের বরাদ্দ দেওয়া হবে। ঢাকা থেকে, গাজীপুর থেকে, নারায়ানগঞ্জ থেকে শিল্পপতির নিয়ে এসে ছোট করে হলেও কিছু গার্মেন্টস, সুয়েটার, কৃষিজাত পণ্য ভিত্তিক শিল্পকারাখানা করতে চাই। সেখানে আগামী ৫ বছরে অন্তত ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মের ব্যবস্থা হবে। আপনারা দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, আমি যেন আপনাদের খেদমত করে যেতে পারি।
তিনি আরো বলেন, রাজশাহী ইতোমধ্যে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে আগামী ৫ বছরে রাজশাহী আরো সুন্দর শহর হবে, কর্মচঞ্চল শহর হবে। আর মাত্র কয়েকটি বছর আপনারা অপেক্ষা করেন, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।