
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে
বৃহস্পতিবার (২৭-অক্টোবর) রাত ৮ টায় হাটকালুপাড়া চড়কতলা হাসপাতাল চত্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আফজাল হোসেন প্রামানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আফজাল হোসেন, সদস্য শ্রী ছমির লাহেরী,ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সরদার,
হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব,
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইসলাম মোল্লা,
সদস্য মোঃ আব্দুস ছালাম,১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন,হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শ্রী পলাশ চৌধুরী, যুগ্ম-আহবায়ক মোঃ তামিম সরদার প্রমুখ।
পরে মোঃ আফজাল হোসেন প্রামানিক কে সভাপতি,মোঃ আমির হোসেন কে সহ-সভাপতি, মোঃ রফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক,শ্রী অটোল কুমার কে যুগ্ম-সাধারণ সম্পাদক,শ্রী উজ্জ্বল কুমার প্রামানিক কে সাংগঠনিক সম্পাদক ,মোঃ সানেয়ার কে প্রচার সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।