
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-আত্রাই(নওগাঁ)প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বুধবার ( ৯-নভেম্বর) বৈকাল ৪ ঘটিকায় হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ,পি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অরুণ কুমার,
উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল,সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আক্তার হোসেন,হাটকালুপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামনুর রশীদ সুইট,সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।