
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬-নভেমৃবর) বান্দাইখাড়া ভূমি অফিস চত্তরে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আঃ মান্নান মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক নাদিম,
প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু মনি প্রমুখ।
পরে মোঃ আব্দুল জব্বার মাষ্টার কে সভাপতি,এ্যাডঃ সাজেদুর রহমান বুলু কে সহ-সভাপতি,মোঃ আফজাল হোসেন কে সাধারণ সম্পাদক ও মোঃ আসাদুজ্জামান টপি কে সদস্য করে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।