
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তৈয়ব আলী (৬৫) নামের অটোভ্যান চালককে ছুিরকাঘাতে হত্যা করে অটোভ্যান ছিনতাই ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার (২০ মার্চ) নিহতের ছেলে আদমদীঘির তারতা কুমারপাড়া গ্রামের ওয়াহেদ আলী বাদি হয়ে এই মামলা করেন। মামলার এজাহারে কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি।
গত শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় আদমদীঘির তারতা কুমারপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে অটোভ্যান চালক তৈয়ব আলী কুন্দগ্রাম বাজার থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন গত রোববার বেলা ১০টায় কুন্দগ্রামের নাগর নদীর তারতা জোড়াদহ নামক স্থানে অটোভ্যান চালক তৈয়ব আলীর মরদেহ জনতা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ হত্যাকান্ডের ৪দিন অতিবাহিত হলেও কোন মোটিভ কিংবা খুনিদের চিহিৃত করতে পারেনি পুলিশ। আদমদীঘি থানার ওসি তদন্ত জিল্লুর রহমান জানান, এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও খুনিদের চিহিৃত করে গ্রেফতারে বিভিন্ন স্থানে নজরদারী জোড়দার করা হচ্ছে।