
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপন মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় র্যালি ও ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নিনির্বাপন মহড়া শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালা বেগম চাঁপা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপ সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) শিপন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রসাশনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমূখ। সভায় দুযোগ সহনীয় বাসগৃহ বিষয়ে আলোকপাত করা হয়।