খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৫ মে) দিবাগত রাত ১০টায় উপজেলার নসরতপুর-কড়ই সড়কের মটপুকুরিয়া গ্রামের জনৈক ইসরাফিলের বাড়ির পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির মটপুকুরিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে বায়েজিদ (২৮) ও একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল বারিক (৩৫)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সেমাবার রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১০ টায় নসরতপুর-কড়ই সড়কের মটপুকুরিয়া গ্রামের জনৈক ইসরাফিলের বাড়ির পাশ থেকে উক্ত দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার