আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে নেশার এ্যাম্পলসহ সোলেমান আলী ভুট্টু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে আদমদীঘির চড়কতলা গ্রামের আলিবর প্রামানিকের ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর ৫টায় আদমদীঘি ব্রিজের পশ্চিম পাশে আশা এন্টারপ্রাইজ দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে আদমদীঘি ব্রিজের পশ্চিমে আশা এন্টারপ্রাইজ দোকানের সামনে রাস্তায় সোলেমান আলী ভুট্টুর নিজ হেফাজতে রাখা সাত পিস নেশার এ্যাম্পলসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।