
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবনমানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৭টি পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্ত¡রে প্রধান অতিথি হিসাবে এসব হাঁস বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রানি সম্পদ অফিসার ডা: মোশারফ হোসেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাণি সম্পদ ভেটোরিনারী সার্জন (ভিএস) ডা: পূজা সাহা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য : ইশবপুর গ্রামের ৪৭াট ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারকে আর্থসামাজিক ও জীবনমানোন্নয়নের উপকারভোগী প্রতিজনকে ২০টি করে মোট ৯৪০টি হাঁস প্রদান করা হয়। #