
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় রানী খাতুন (২৬) নামের এক নারী পিত্রালয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারী) দুপুরে আদমদীঘি উপজেলার শিবপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রানী খাতুন আদমদীঘি শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং রাজশাহীর পটিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের রাহিম মুন্সির স্ত্রী ও এক সন্তানের জননী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জানায়, আদমদীঘির শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রানী খাতুনের সাথে রাজশাহীর পটিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রাহিম মুন্সির ৯ বছর আগে বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। রানী খাতুনের স্বামী রাহিম মুন্সি এক মাস পূর্বে দ্বিতীয় বিয়ে করার পর রানী খাতুন ও তার স্বামীর মনমালিন্য হয়। এক পর্যায়ে গত ৪ ফেব্রæয়ারী সন্তানকে রেখে তার স্বামী রানী খাতুনকে তাড়িয়ে দিলে সে আদমদীঘির শিবপুর গ্রামে পিত্রালয়ে আসে। পিত্রালয়ে আসার পর রানী খাতুনকে তার স্বামী রাহিম মুন্সি মোবাইল ফোনে নানা ভাবে মানসিক নির্যাতন করলে সে গত বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়িতে মাটির ঘরের ২য় তালায় তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত রানী খাতুনের স্বামী রাহিম মুন্সির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া যায়। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে