
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ৬০ গ্রাম গাঁজাসহ আব্দুল কুদ্দুস (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশন পারঘাটা গ্রামের মনসের আলীর ছেলে। গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে আদমদীঘির চাঁপাপুর কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের পাশে কড়ইতলা এলাকায় গাঁজা বিক্রি করার সময় আব্দুল কুদ্দুস নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আ্্্্্্্্্ইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
#