
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ; বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আব্দুল মজিদ ও ইসলাম নামের পেশাদারী দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৭ অক্টোবর সোমবার রাত ৮টায় আদমদীঘি উপজেলার উজ্জলতা থেকে তাদের গ্রেফতার ও গাঁজা উদ্ধার ও তাদের নিকট থেকে পাঁচ’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মজিদ উজ্জলতা গ্রামের জালাল উদ্দিন আমিনের ছেলে ও ইসলাম একই গ্রামের আছাবালির ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার পর আদমদীঘির শিবপুর হাট খোলা ও উজ্জলতা তেতুলিয়া এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ৮টায় থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ও এএসআই মশিউদ্দিন ফোর্সসহ উজ্জলতা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি কালে উল্লেখিত দুইজন পেশাদারী মাদক বিক্রেতাকে আটক ও তাদের হেফাজত থেকে পাঁচ’শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।।