
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সৈয়দা সারাহ্ আহমেদ ওরফে প্রিয়াসা (২৩) গৃহবধুকে নির্যাতন ও শ^াসরোধে হত্যা মামলার নিহতের স্বামী নাসরুল্লাহ হককে পুলিশ গ্রেফতার করলেও অপর আসামী নিহতের শ^শুড় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল হক পল্টু ও শ^াশুড়ি শিশু নিকেতনের শিক্ষক খন্দকার নিশাদ বানুকে সাত দিনেও গ্রেফতার করতে পারেনি।
প্রকাশ, আদমদীঘির ডহরপুরের আনোয়ারুল হক পল্টুর ছেলে নাসরুল্লাহ হকের স্ত্রী সৈয়দা সারাহ্ আহমেদ ওরফে প্রিয়াসাকে ১০ লাখ টাকা যৌতুক দাবী করে না পেয়ে তার স্বামী শ^শুড় ও শ^াশুড়ি পরস্পর সহযোগীতায় গত ১ অক্টেবর মারপিট ও শ^াসরোধে হত্য করে দোতলা শয়ন ঘরে খাটের উপড় মরদেহ শোয়াইয় রাখে। এ ঘটনায় গত ২ অক্টোবর রোববার নিহত সৈয়দা সারাহ্ আহমেদ ওরফে প্রিয়াসার মা নওগাঁ সদরের মাস্টারপাড়ার ইয়াসমিন আহমেদ বাদি হয়ে নিহত মেয়ের জামাই নাসরুল্লাহ হক. তার বাবা আনোয়ারুল হক পল্টু ও মা খন্দকার নিশাদ বানুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক কাওছার আলী জানান।