
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তৈয়ব আলী (৬৫) নামের এক চালককে ছুিরকাঘাতে খুন করে তার অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত তৈয়ব আলী আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ই্উপি’র তারতা কুমড়াপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজে হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
জানা গেছে, গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় অটোরিকশা চালক তৈয়ব আলী কুন্দগ্রাম থেকে যাত্রী নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন আজ রোববার (১৯ মার্চ) বেলা ১০টায় নাগর নদীর তারতা জোড়াদহ নামক স্থানে অটোরিকশা চালক তৈয়ব আলীর মরদেহ জনতা দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। স্থানীয়দের ধারণা তার অটোরিকশা ছিনতাই করতেই ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।