
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারী ভাবে অভ্যন্তরীন চাল ও ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গত বুধবার ১৪ ডিসেম্বর বেলা ১২ টায় আদমদীঘির সান্তাহার সিএসডি খাদ্য গুদামে এ্ চাল ও ধান সংগ্রহ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন. উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানীসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা। উল্লেখ্য : চলতি রোপা আমন মৌসুমে ৪২ টাকা কেজি দরে ৬ হাজার ২১০ মেট্রিক টন চাল মিলারদের মাধ্যমে এবং ২৮ টাকা কেজি দরে ৬শ ৮৯ মেট্রিক টন ধান কৃষকদের নিকট থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।