
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৩ জুলাই) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালি শেষে আদমদীঘি উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রানি সম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ।