
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে ৫৩তম জাতীয় সমবায় পালিত হয়েছে। উপলক্ষে গত শনিবার (২ নভেম্বর) আদমদীঘি উপজেলা সমবায় অফিসের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ুপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আব্দুস ছালঅম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, পল্লী উন্য়ন অফিসার তহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি বহুমুখী সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান প্রমুখ।
#