
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির উথরাইল গ্রামের নিকট ট্রেনে কাটা পড়ে জামিল উদ্দির সরদার (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদীঘি রেল স্টেশনের অদুরে লালমনিরহাটগামী আন্তনগর: লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। নিহত জামিল উদ্দির সরদার নওগঁা সদরের খলিশাকুড়ি সরদারপাড়া গ্রামের লবীর উদ্দির সরদারের ছেলে।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানান, গতকাল সোমবার ভোরে উল্লেখিত রেললাইনের আদমদীঘি রেল স্টেশনের পশ্চিমে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী আন্ত:নগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান. এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।