
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জমিতে সদ্য রোপন করা ধান ক্ষেতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় প্রায় ২ বিঘা জমির ধান সাদা হয়ে মরে যাচ্ছে। ধান ক্ষেতের সাথে এ কেমন শক্রতা!। গত শুক্রবার (১৭ ফেব্রæয়ারী) সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ঘোড়াদহ মাঠে জমির মালিকগন জমিতে গিয়ে দেখতে পান ধানগাছ মরে যাওয়ার এই দৃশ্য।
জানাযায়, আদমদীঘি উপজেলা ছাতিয়ানগ্রাম ঘোড়াদহ গ্রামের রহিমা বেওয়া, আফজাল হোসেন, গোলাম মোস্তফাসহ তার শরীকরা বাড়ির পাশে তাদের ২ বিঘা জমি ১০/১২ দিন আগে রোপন করেন। ধানগাছ সবে কালো রুপ ধারন করতে শুরু করেছে। ওই লাগানো ধানক্ষেতে কেবা কারা রাতের আধারে শক্রতাবসত: বিষ প্রয়োগ করে। এতে রোপনকৃত ২ বিঘা জমির বেশি পরিমান জমির ধানগাছ সাদা রুপ ধারণ করে মরে যাচ্ছে। জমির মালিকগন গতকাল শুক্রবার বেলা ১০ টায় জমিতে গিয়ে ধানগাছ পুড়ে মরে যাওয়ার ৃশ্য দেখতে পান। জমির মালিক রহিমা বেওয়া ও আফজালসহ তার শরীকগন জানায় একই গ্রামের তাদের প্রতিপক্ষরা শক্রতামুলক ভাবে ধানক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে বলে তারা জানান।
#