
বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিত্বে মাল্যদান এবং উপজেলা হলরুমে বঙ্গমাতা শীর্ষক এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার ভূমি মুনিরা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন খান প্রমূখ। অনুষ্ঠান পরবর্তী সময়ে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।