
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিদ্যু গ্যাস, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, দুনীতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। গতকাল শনিবার (৬ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসুচী অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে দুই ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসুচীতে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এইচ.এম মুক্তা বানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন, মাহফুজুল হক টিকন, রানা হোসেন, শাহানুর রহমান মজনু, ফরিদ সরকার, তাজ উদ্দীন, মামুনুর রশিদ, আতোয়ার রহমান, এস এম জুয়েল রানা, জুলফিকারসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবর্গ।