
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাজিমুদ্দিন বাবুল নামের এক ব্যবসায়ীর পথরোধ করে মারপিট ও তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ নাজমুল হোসেন সেন্টুসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের কীটনাশক ও মুদি দোকান ব্যবসায়ী নাজিমুদ্দিন বাবলু নিজেই বাদি হয়ে গত ২৪ অক্টোবর সোমবার এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের কীটনাশক ও মুদি দোকান ব্যবসায়ী নাজিমুদ্দিন বাবলু গত ২১ অক্টোবর দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে একটি কাপড়ের ব্যাগে দোকানের মালামাল বিক্রয় ও খদ্দেরের কাছে বকেয়া টাকা আদায়ের ২ লক্ষ ৩০ হাজার টাকাসহ বাড়ীতে যাবার সময় দমদমা গ্রামস্থ দীঘির উত্তরপাড় নামক স্থানে একই গ্রামের নাজমুল হোসেন সেন্টুসহ অপর মামলার বিবাদিরা ব্যবসায়ী নাজিমুদ্দিন বাবলুর পথ রোধে ও মারপিট করে তার কাছে থাকা ২ লক্ষ ৩০ হাজার টাকা ও একটি বিদেশী মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ী নাজিমুদ্দিন বাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের অভিযানা চলছে।
#