
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির দমদমা যুব সমাজ সংগঠনের আয়োজনে ব্যাডমিন্টন/২৩ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে সান্তাহার ইউপির দমদমা গ্রামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সান্তাহারের রাংগা থাই দল চাঁপাই নবাবগঞ্জের নাচোল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক সভা সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়ার সভাপতিত্বে ও মারফুল হাসানের স ালনায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম, যুব সমাজ সংগঠনের মমিন হোসেন,মারুফ হাসান, শাকিল হোসেন,বাধন হোসেন,নাঈম হোসেন,উৎসব হোসেন প্রমুখ। টুর্নামেন্টে বিভিন্ন জেলার ১৬টি দল অংশ গ্রহন করে।