
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে হরিজন সম্প্রদায়দের সাথে বৈষম্য রোধকল্পে সান্তাহারের হোটেল মালিক ও হরিজন সম্প্রদায় নেতৃবর্গ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ( ১৬ মে) দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন. অফিসার ইনচার্জ রেজাউল করিম, সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রেদোয়ানুর রহিম, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুদর্শন কুমার বাঁশফোড়, ভারপ্রাপ্ত মহা সচিব নন্দ কুমার বাঁশফোড়, হেমন্ত দাস, মনরঞ্জন দাস, শান্তি বাঁশফোড়, শিক্ষার্থি দীপালি রানী বাঁশফোড় প্রমুখ। সভায় বক্তারা হরিজন সম্প্রদায়দের সাথে সকল বৈষম্য রোথ করে এক কাতারে খাবার সহ চলাফেরার আহবান জানান।
#