
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে নেশার ২৭ পিস এ্যাম্পলসহ গোপেন চন্দ্র মহন্ত (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (৪ ফেব্রæয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার মুরইল দিপ্ত ফার্মেসীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোপেন চন্দ্র মহন্ত উপজেলার নসরতপুর কলেজপাড়ার গোপাল মহন্তের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলচে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ মুরইল এলাকায় দিপ্ত ফার্মেসীর সামনে গোপেন চন্দ্র মহন্ত থেকে ২৭ পিস এাম্পলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরদিন গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।