
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ রাব্বি (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘির অদুরে জনৈক কুদ্দুছের চাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি আদমদীঘি সদর ইউপির ডালম্বা গ্রামের মৃত কাশেমের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির অদুরে জনৈক কুদ্দুছের চাতালের সামনে মাদক বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে বিক্রির সময় রাব্বি নামের উক্ক যুববকে গ্রেফতার ও তার নিকট থেকে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরদিন গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হক মৃধা জানান।
#