
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ার আদমদীঘি সদর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় আদমদীঘি বাস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আদমদীঘি সদর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। সদর আ“লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ হামিম বাবু, ছাত্রলীগ নেতা আরফিন খান, রিফাত প্রমুখ। এছাড়া অত্র উপজেলার ৬টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।#