
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরজুল ইসলাম খান রাজু বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।
গতকাল শনিবার (২১ অক্টোবর) উপজেলার সান্তাহার পৌরসভা, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম ও আদমদীঘি সদর ইউনিয়নসহ ছয়টি ইউনিয়নের ৬৫টি পুজামন্ডব পরিদর্শন করে ওইসব মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শন কালে তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নাজিমুল হুদা খন্দকার, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারমান আব্দুল হক আবু, শহিদুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির সরকার, দুলাল কুন্ডুসহ আওয়ামীলীগ ও মন্দির কমিটির নেতৃবর্গ।