
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে রবীন্দ্র প্রসাদ গুপ্তকে সভাপতি ও সুকমল কুমার মোদককে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট বগুড়া আদমদীঘি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন গঠন করা হয়।
গত সোমবার ( ১ মে) সকাল ১১টায় সনাতন মন্দিরে শ্রী রবীন্দ্র প্রসাদ গুপ্তের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সভাপতি ডাঃ এন সি বাড়ই। আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন চক্রবর্তী, প্রশান্ত রায়, চন্দন চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শুভ শংকর গুহ রায়, দীপক রঞ্জন দাস, পরিমল প্রসাদ রাজ, গোপাল তেয়ারী, হরি শংকর প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বাড়ছে। তাই অবিলম্বে নির্যাতন বন্ধে সরকারের সহযোগী কামনা করেন। সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে রবীন্দ্র প্রসাদ গুপ্তকে সভাপতি ও সুকমল কুমার মোদককে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট আদমদীঘি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।
#