
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩ জুন) বেলা ১২ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মমিন খান প্রমুখ। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক বিষয় নিয়ে কতিপয় গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।