
মৌলভীবাজার প্রতিনিধি:সিলেট বন বিভাগের আওতাধীন কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জের আওতাধীন আদমপুর বন বিটের বাফার জোনের জমি অবৈধ ভাবে পান জুমের জন্য বিক্রির অভিযোগ উঠেছে বন বিট কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কতিপয় অসাধু ভিলেজারের বিরুদ্ধে।
বাফাপ জোনের জমিতে পান চাষের নামে নির্বিচারে বৃক্ষ কর্তন ও বাঁশ ঝাড় উজাড়ের ফলে বনভূমি ধবস হতে চলেছে। বিনষ্ট হচ্ছে বনের পশু পাখি ও জীব জন্তুুর আশ্রয়স্থল। বনের জমিতে আবাসস্থল তৈরী করায় বনের ভুমি বেহাত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
জানা যায়,কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের আওতাধীন আদমপুর বনবিটে ২০১৮-২০১৯ সালের সামাজিক বনায়নের জন্য বাফার জোনের জন্য ১০ একর বনভূমি উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। এসব বন ভূমিতে উপকারভোগীরা সরকারি নির্দেশনা মেনে বনজ ও ফলদ গাছ রোপণ করার কথা।
অভিযোগ পাওয়া গেছে,স্থানীয় বন বিট কর্মকর্তা,আদমপুর ইউপি চেয়ারম্যান ও কতিপয় অসাধু বন ভিলেজারের সহযোগিতায় ব্যক্তিগত ভাবে আর্থিক লাভের সুবিধার জন্য বাফার জোনে বনজ ও ফলজ বৃক্ষ রোপন না করে সামাজিক বনায়নের জমি বিশাল অর্থের বিনিময়ে প্লট আকারে পান চাষীদের মধ্যে বিক্রি করে দখল বুঝিয়ে দিয়েছেন।
পান চাষীরা বাফার জোনের জমিতে পান চাষের সুবিধার্থে বনায়নের গাছ ও বাঁশ ঝাড় উজার করছে। বাফার জোনে সরজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, আদমপুর বন বিটের এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে নিবিঘেœ দল বেঁধে শত-শত মানুষ দা/কুঁড়াল হাতে প্রবেশ করছে।
সারা দিন বনের ভিতরে অবস্থান করে নির্বিচারে বনের গাছ ও বাঁশ কেটে কাঁধে বহন করে বিকেলে আবারো বের হয়ে আসছে।এসময় বনের ভিতরে প্রবেশকারীদের সাথে আলাপ করলে তারা নাম প্রকাশ না করা শর্তে বলেন,বাফার জোনের জন্য বরাদ্ধ প্রাপ্ত বন ভিলেজার,আদমপুর বিট কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে পান চাষের জন্য বিভিন্ন ব্যক্তি নিদিষ্ট সময়ের জন্য প্লট আকারে ক্রয় করেছেন।
গাছ ও বাঁশ কাটছেন কেন প্রশ্নের জবাবে তারা বলেন,পান গাছ থেকে বেশী ফলন পেতে হলে গাছ ও বাঁশ ঝাড়ের ডালপালা কম রাখতে হয়,তাই এসব কাটা হয়। বন বিভাগ আপত্তি করে কিনা প্রশ্নের জবাবে তারা বলেন,আপত্তি করবে কেন? আমরাতো টাকা দিয়েই নিদিষ্ট সময়ের জন্য ক্রয় করেছি।
বন ধবস ও জীবজন্তুর আশ্রয়স্থল বিনষ্টের ব্যাপারে প্রশ্নে জবাবে বলেন,বন ধবস হচ্ছেনা,আমরা ঝোঁপঝাড় পরিস্কার রাখছি। আর এখনতো বনে জীবজন্তু তেমন নাই,তাই তাদের আবাসস্থল বিনষ্ট হওয়ার কোন কারন নাই।
অপরদিকে আরো দেখা গেছে,বন ভূমির জমিতে কেউ কেউ আবাসস্থল তৈরী করে বসবাস করছেন। এতে করে বনের ভুমি বেহাত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্থানীয় পরিবেশবাদীরা অভিযোগ করে বলেন, সরকার সামাজিক বনায়নের জন্য স্থানীয় ভিলেজার উপকারভোগীদের বন বিভাগের ভিশন বাস্তবায়নের জন্য বরাদ্ধ দিয়েছিল।
কিন্তু বন বিট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান স্থানীয় দরিদ্র ভিলেজারদের ভয়ভীতি প্রদর্শন ও সামান্য অর্থ দিয়ে তাদের কাছ থেকে ভুমি ছিনিয়ে নিয়ে বিশাল অর্থের বিনিময়ে অপর পান চাষীদের মধ্যে প্লট আকারে বিক্রি করে তারা আর্থিক ভাবে লাভবান হয়েছেন। ফলে দরিদ্র ভিলেজার স্বাবলম্বি হওয়া থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বনবিভাগের ভিশন বাস্তবায়ন বাঁধাগ্রস্থ সহ বিনষ্ট হচ্ছে বনের পশু পাখি ও জীব জন্তুুর আশ্রয়স্থল। অপরদিকে বেহাত হচ্ছে বন বিভাগের ভুমি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী বন সংরক্ষক বলেন,সামাজিক বনায়নের জমি প্ল¬ট আকারে বিক্রি বা বাড়ি তৈরির নিয়ম নেই। কেউ বাড়িঘর নির্মাণ করলে তা উচ্ছেদ করা হবে। এ ঘটনায় বন বিভাগের কোনো কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন,এগুলো সম্পূর্ণ মিথ্যা আমি এ কাজের সাথে জড়িত নই। আমি জনপ্রতিনিধি আমার অনেক শত্রু রয়েছে।হয়তো এরমধ্যে কেউ এগুলো মিথ্যা অপ্রচার করছে। কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা ছিলো না।যেহেতু এখন জেনেছি খুঁজ নিয়ে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।