মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আরএমপি পবা থানার শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হয়েছেন মোঃ সাহাবুল ইসলাম।
শনিবার সকাল ১১ টার দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ২০২৩ সালে অপরাধ সভা ও পুলিশ অফিসারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরএমপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সভাপতিত্বে সভার শুরুতেই কমিশনার শ্রেষ্ঠ অফিসার বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন।
পবা থানার এসআই মোঃ সাহাবুল ইসলামকে পদক ও বিশেষ পুরুস্কার তুলে দেন আরএমপি পুলিশ কমিশনার।
উল্লেখ্য, চলতি বছরের ৭ সেপ্টেম্বর রাজশাহী নাবিল গ্রæপের ডাল ঢাকার সাভারে পৌঁছানোর কথা বলে আত্মসাৎ এর ঘটনায় কভার্ড ভ্যানসহ সাইফুল ইসলাম শুভ(২৪) ও মোঃ কবির হোসেন (৪২) নামের দুজন আসামীকে গ্রেফতার করেছে পবা থানার এসআই সাহাবুল। ছেলে। আসামীরা কাভার্ডভ্যানের নাম্বার প্লেট ও রং
পরিবর্তন করে ডাল আত্মসাৎ করে মর্মে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ফলে আরএমপি পুলিশ কমিশনার এর দৃষ্টিতে ক্লুলেস মামলায় বিশেষ আবদান রয়েছে এসআই সাহাবুলের। আর এজন্য তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে তাকে পুরুস্কৃত করেছেন আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।