
এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত 'ধানের শীষ' প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত প্রথম এমপি মরহুম ওবায়দুল হক খন্দকার এর মেজো পুত্র, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ এমদাদুল হক খন্দকার তার প্রাণাধিক প্রিয় মীরসরাইবাসী কে ইংরেজি নতুন বছর (২০২৫ সাল) এর অনাবিল শুভেচ্ছা জানিয়েছেন।
একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানের দলীয় নেতা-কর্মীদের যোগাযোগ রাখা সহ বিভিন্ন ভাবে সাধ্যমতো সাহায্য-সহযোগীতার বাড়িয়ে দেয়ার দাবি করে এমদাদুল হক খন্দকার এক বার্তায় বলেন- আমার মরহুম পিতা ওবায়দুল হক খন্দকার মীরসরাই বিএনপি'র প্রথম এমপি নির্বাচিত হয়ে দল এবং মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করে গেছেন।
তিনি বলেন, পিতার পদাংক অনুসরণ করে বিগত সময়ে যে ভাবে দলীয় নেতা-কর্মী সহ মীরসরাইবাসীর জন্য যতোটুকু সম্ভব কাজ করেছি আগামীতে ও তা অব্যাহত থাকবে।