
ইকবাল হোসেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে তরুণ নেতা ইমন ঘোষ।
সময়ের বাস্তবতায় তিনিই হতে পারেন এবারের মেম্বার এমন গুঞ্জনই এখন সাধারণ জনগণের মুখে মুখে। এমন লক্ষ্যকে সামনে রেখেই সাংগঠনিকভাবে প্রচার প্রচারণা করে যাচ্ছেন বলে জানান এলাকার জনসাধারণেরা।
তিনি উপজেলার চীনা শুকানিয়া গ্রামের সুধীর ঘোষের সন্তান। তার পিতা সুধীর ঘোষ ছিলেন সাবেক মেম্বার। এবং দাদা ক্তিত্বাবাসি ঘোষসহ তাদের ফ্যামিলির দুই পুরুষ জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।
সেই ধারাবাহিকতায় এলাকার উন্নয়নের কথা ভেবে এই পরিবারের সদস্য হিসেবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইমন ঘোষকে দেখতে চায় মেম্বার। তিনি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুব-বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা।
তিনি দলকে সুসংগঠিত করতে দিনরাত অক্লান্ত পরিশ্র করে যাচ্ছেন। ৫ নং ওয়ার্ডে গিয়ে জানা যায়, স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা-কর্মীসহ এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে ইমন ঘোষের গ্রহণযোগ্য বিকল্প কেউ নাই।