
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাংগঠনিক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান এ কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে মাওলানা হাবিবুল্লাহকে ভারপ্রাপ্ত আমীর ও মাওলানা আব্দুল করিমকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহকারী সেক্রেটারি ডা. আমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাইনুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আমজাদ হোসেন, তারবিয়াত সম্পাদক মাওলানা ফজলুল করিম, পাঠাগার সম্পাদক মুঞ্জুরুল ইসলাম মলন, দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক মো. মুকুল আকন্দ, সমাজকল্যাণ সম্পাদক বাবলু মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক রেজাউল করিম বিএসসি, শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ রানা, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম, পেশাজীবী বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আবু সামা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম লাল মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আলম সাধু, আইন ও মানবাধিকার সম্পাদক ফরিদ শেখ, সাংস্কৃতিক সম্পাদক আলাল উদ্দিন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম এবং আইটি বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর।
ওমর বলেন কমিটি পুনর্গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছি।
২০২৫ ও ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।