শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
শীতের তীব্রতায় যখন কাঁপছে পুরো দেশ, ঠিক তখনই গভীর রাতে শীতার্ত মানুষের কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,শীতবস্ত্র কম্বল দিয়ে জেলা ছাত্রলীগ নেতা শেখ ইমনকে নিজ এলাকার অসহায় শীতার্তদের বিতরণ করতে বলে।
যিনি সকলের কাছে মানবিক ছাত্রনেতা হিসেবে পরিচিত। তিনি পুরো জেলা বিচরণ করে খোলা আকাশের নিচে যারা মানবেতর জীবন যাপন করছে, তাদেরকে শীত নিবারণে গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মানবিক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নির্দেশে,
গত ডিসেম্বর মাস থেকে চলতি মাস পযন্ত গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের খোঁজখবর নেন এবং তাদের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ছাত্রলীগ নেতা শেখ ইমন।
গভীর রাতে হেঁটে হেঁটে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে ছাত্রলীগের এই মানবিক ছাত্রলীগ নেতা শেখ ইমন বলেন, দেশে যে তীব্র শীত পড়েছে এ সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের উচিত।আমার নেতা সবসময় মানবিক কাজে এগিয়ে যায়,এই বিষয় গুলো আমাদের অনুপ্রেরণা দেয়।
আমার নেতা হুমায়ুন কবির ভাইয়ের দেয়া কম্বল ও উনার নির্দেশে কয়েকজন বন্ধু, ছোট ভাই এবং উচাখিলা হেল্পলাইন সংগঠনের তথ্য সহযোগিতায় ডিসেম্বর মাস থেকে অসংখ্য অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন বেঁচে থাকি মানুষের পাশে শ্রম দিয়ে হোক বা আর্থিক ভাবে হোক নিজের সাধ্যমত দাঁড়াবো,ইনশাল্লাহ।একজন মানুষ হিসেবেই মানুষের পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব বলে মনে করি। তিনি সকল বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শীতার্তদের সাথে কথা বললে তারা আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, শীতের কষ্টে ঘুমাতে অনেক কষ্ট হতো। কিন্তু টাকার জোগাড় না হওয়ায় আর শীতবস্ত্র কেনা সম্ভব হচ্ছিলনা। তার (হুমায়ুন কবির) দেয়া এই শীতবস্ত্র দিয়েই আমাদের এই শীতকাল কেটে যাবে। তার জন্য দোয়া রইল।
এই ছাত্রলীগ নেতার বন্ধুরা বলেন, দুঃখ দুর্দশায় থাকা মানুষের পাশে থেকে সকলের মন জয় করে নিয়েছেন। তাই আমরা তাকে ভালোবেসে ‘মানবিক ছাত্রনেতা’ হিসেবে ডাকি। করোনাকালীন মানুষের সেবায় পাশে দাঁড়ানো, রমজানে অসহায়দের জন্য ইফতার, ঈদ উপহার, যানজট নিরসনসহ সবসময় সামাজিক কাজ করে যায় আমাদের বন্ধু জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তার জন্য সকলের নিকট দোয়া চাই।
বিভিন্ন সময়ে বিতরণে উপস্থিত ছিলেন কাওসার মড়ল, শেখ অন্তর,মাহমুদ তুহিন,নিলয়,রেজাউল করিম,শেখ সায়েম,শেখ মুশফিকুর অনন্ত, ওলিউল্লাহ,জাফরইকবাল,রাব্বী,সজিব,উৎপল,জোবায়ের,শেখ আজাদ,শেখ সৈকত,শেখ সৌরভ সহ অনেকেই