
এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার/কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক (৬০) কে গ্রেপ্তার করেছে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।
৯ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যার দিকে বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাবেক ওই কাউন্সিলর আবদুল খালেক বিগত বিএনপি সরকারের সময়ে বিএনপি করতো আর বিএনপি ক্ষমতা হীন হওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সে আওয়ামী লীগে যোগদান করে।
তার বিরুদ্ধে নানাবিধ: অভিযোগ ও মামলা রয়েছে বলে জানা গেছে।
এলাকার কেউ কেউ বলছেন, গ্রেপ্তারকৃত আবদুল খালেক কোনো দল নয় সে হচ্ছে একজন সুবিধা বাদী! যে দল ক্ষমতায় আসে সে সেই দলের- ই একজন হয়ে টাকা কামানোর ধান্দায় মশগুল থাকে।
বিগত বিএনপি সরকারের সময়ে যাহা করেছে তার চাইতে অনেক গুন বেশি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে সে।