
নাটোর প্রতিনিধি
নাটোর জেলায় উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টাকা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। কোন রকম বাধাবিপত্তি ছাড়াই সকল ভোটারগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে আছে,কারন যেকোন ঘটনা ঘটলে সংগে সংগে যেন মোকাবেলা করা যায়। নাটোরের জেলা প্রশাসক ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং ভোটারদের ভোটদানে কোন সমস্যা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য প্রার্থীগণের দাবি ভোটদান যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি ভোটকেন্দ্র ভোটদান দেখার জন্য সাধারণ জনগণের উপস্থিতি চোখে পড়ার মত। প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ভিডিপির সহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে দায়িত্ব পালন করছে।