
মোঃ ফারুক হোসেন :
জয়পুরহাট কালাই প্রতিনিধি
জয়পুরহাট কালাই উদয়পুর ইউনিয়ন মোসলিমগন্জ বাজারে ২ টি ঔষধ ফার্মেসী কে ৪ হাজার টাকা' জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ১৭) জানুয়ারি) কালাই উপজেলার মোসলিমগন্জ বাজারে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ঔষধ, ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত নয় এমন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে নিহাল মেডিসিন স্টোর ১ হাজার টাকা।
সততা মেডিসিন ষ্টোর ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মোকছেদুল আমিন এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।
ড্রাগ সুপার মোকছেদুল আমিন বলেন, জয়পুরহাটে ঔষধের অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ঔষধ নিরসনে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে