
মোঃ ফারুক হোসেন জয়পুরহাট কালাই প্রতিনিধি
জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) উদয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত বিনইল গ্রামে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মৌদুদ আলমের সঞ্চালনায় উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুছ আলীর সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,
মাত্রাই ইউনিয়নের আহবায়ক আতাউর রহমান তালুকদার খসরু,
উদয়পুর ইউনিয়ন যুগ্ন আহবায়ক ওয়াদুদ মন্ডল, রফিকুল ইসলাম টুকু, আঃ আলিম, জয়পুরহাট জেলা যুব দলের যুগ্ম আহবায়ক সৈয়দ শহিদুল ইসলাম লিপটন, কালাই ছাত্র দলের আহবায়ক কাফি, কালাই উপজেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মওলা, কালাই উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির প্রমুখ।
উক্ত কর্মী সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে একধিক পার্থী থাকায় কমিটি ঘোষণা স্থগিত করা হয়েছে।
তবে সেক্রেটারি পদে একক প্রার্থী থাকায় আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কে উদয়পুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি পদে ঘোষণা দেওয়া হয়।