
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক রফজেল শেখ (৬৫) নিহত হন।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত রফজেল শেখ (৬৫)। তিনি ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সাহাদ আলী শেখের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য আরিফুর রহমান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। এ সময় দৌলতপুর থেকে কুষ্টিয়া হয়ে ঢাকাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে তাতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়লে চালকসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা চালক রফজেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।