
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
রিয়াদ হোসাইন