
শ্রীপুর প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ গাজীপুর-৩ আসন। সামনে আসছে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নজর কেড়েছে গাজীপুরবাসীর। চারপাশে বইছে নির্বাচনী হওয়া।
নির্বাচন কে সামনে রখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আসনের এমপি পদপ্রার্থীরা। সর্ব মহলে এখন চর্চা হচ্ছে কে হতে চলেছেন গাজীপুর-৩ আসনের সাংসদ সদস্য?
জনগণ বলছেন, শোষণ শাসনের সংসদ সদস্য চান না তারা, চায় জনগণের কাছের মানুষ। যে সকল নাগরিক সমস্যা দূর করে উন্নত আসন হিসেবে উপহার দেওয়ার জন্য করবে ক্লান্ত পরিশ্রম।
এক্ষেত্রে সকল স্তরের মানুষের মুখে বারে বারে উঠে আসছে একটি নাম যাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যায়িত করেন সাধারণ জনতা। তিনি গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মো.শফিকুল ইসলাম।
এক্ষেত্রে গাজীপুর-৩ আসনে মানবতার ফেরিওয়ালা খ্যাত বিএনপি থেকে মনোনয়ন দেবে কিনা সে নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক চর্চা। তবে জনগণ চায় ডাঃ মো.শফিকুল ইসলামকে।
নেতাকর্মীরা বলেন,আমরা দলীয় নেতাকর্মীরাও রিতিমতো রাসেল শফিকুল ভাইয়ের কার্যক্রম নিয়ে গর্ববোধ করি। এমপি না হয়েও জনসাধারণের
সুখে, দুঃখে যেভাবে সহযোগী হয়ে পাশে দাঁড়ায় সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে উনি এমপি হলে কি পরিমাণ উন্নয়ন হতে পারে। আগামী নির্বাচনে ডাঃ শফিকুল ইসলাম ভাইয়ের বিকল্প নাই।