আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় একদল দুর্বৃত্ত গৃহকর্তার গলাায় ছুরি ধরে মুখ চোখ বেধে জিম্মি করে তার গোয়াল ঘর থেকে তিনটি গাভি গরু লুট করে পিক-আপ ভ্যান যোগে নিয়ে গেছে। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কোমল দোগাছি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি মনজুরুল ইসলাম মনজু।
জানাযায়, গতকাল রোববার ভোর রাতে সান্তাহার পৌরসভার কোমল দোগাছি গ্রামের কৃষক মনজুরুল ইসলাম মনজু ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাবার জন্য তার বাড়ির মুল গেট খোলার সাথে সাথে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত তার গলায় ছুরি ধরে হাত ও মুখ বেধে জিম্মি করে তার গোয়াল ঘর থেকে তিনটি গাভি গরু লুট করে বাড়ির পাশে নওগাঁ-বগুড়া মহাসড়কে দুর্বৃত্তদের রেখে যাওয়া পিক-আপ ভ্যানে গরু তিনটি তুলে নিয়ে যায়। ভুক্তভোগি কৃষক মনজুরুল ইসলাম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা নিশ্চিত করে জানান,চুরি যাওয়া তিনটি গরুর বর্তমান বাজার মূল্যে প্রায় তিন লক্ষাধিক টাকা। এ চুরি ঘটনায় এলাকায় াাতংক বিরাজ করছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে বলেন, চোরাই গরু উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে নজরদারি রয়েছে।