
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ দুইজন মাদক কারকারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী। এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে জব্দ করা হয় গাঁজা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক।
রবিবার (১৬ জুলাই) গভীর রাতে গোদাগাড়ী থানাধীন জৈটা বটতলা এলাকা থেকে খালি ক্যারেটের আড়ালে লুকানো অবস্থায় ১০০কেজি গাঁজা-সহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভবানীপুর গ্রামের মোঃ আঃ তপের ছেলে মোঃ শরিফুল ইসলাম ও একই থানার চন্ডিপুর গ্রামের মোঃ শুকুদ্দির ছেলে মোঃ নাইম আলী (২৩)। তবে ট্রাকের মালিক একই থানার নিরালা গুচ্ছগ্রামের মোঃ তৌফিকের ছেলে মোসাঃ সুচোরিতা বেগম (৩৫)। তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
অভিযানটি পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল, জেলা কার্যালয়, রাজশাহীর পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খানের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।