
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফি বিন কবির।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় তিনি প্রথমে
দাশেরজঙ্গল সার্বজনীন দূর্গা মন্দির, গোসাইবাড়ি সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শণকালে মন্ডপ সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে পূজা করতে ও দেখতে আসা সনাতনী হিন্দুগণের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও তিনি মন্ডপে দায়িত্বরত গ্রামপুলিশ, সেচ্ছাসেবক ও আনসার সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন।
পরিদর্শনকালে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আইসিটি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাইনুল ইসলাম, দাসের জঙ্গল সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি বিমল কৃষ্ণ দেবনাথ, গোসাইরহাট পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা কমিটির সভাপতি বিপ্লব কুমার দাস, সাধারন সম্পাদক অনির্বান ঘোষ, যুগ্মসাধারন সম্পাদক সুবল বিশ্বাস ও তপন মালো, সহ-সভাপতি কমল চন্দ্র দে, ও আশিষ মালাকার, সাংগঠনিক সম্পাদক বাসুদেব মালো, সহ-সাংগঠনিক সম্পাদক প্রবির কুমারসহ আনসার বাহিনী প্রমুখ উপস্থিত ছিলেন।