
মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের বিশকা তারাকান্দা শাখায় কেন্দ্রপ্রধান কর্মশালা, সদস্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপন দিবস উপলক্ষে সদস্যদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রামীণ ব্যাংক বিশকা শাখার আয়োজনে শাখা কার্যালয়ে কেন্দ্র প্রধান কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারাকান্দা এরিয়ার এরিয়া ম্যানেজার মো: আব্দুর রশিদ শেখ, বিসকা শাখার শাখা ব্যবস্থাপক উত্তম কুমার পন্ডিত, সেকেন্ড ম্যানেজার মো: ফারুক আহমেদ, অফিসার মো: সাদেক মিয়া, মো: সিরাজুল ইসলাম,রিয়াজ উদ্দিন, আবু সালেক, শফিকুল ইসলাম, এরিয়া অফিসের কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমূখ।
কর্মশালা শেষে সদস্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ৭০ জন কেন্দ্র প্রধান সদস্যদের মাঝে বিনামূল্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।